প্রতিবেদক, জামজামী:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে সরকারি জায়গা দখল করে সীমানা কেটে পান বরজ তৈরি এবং সরকারি গাছ কেটে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের ঘোষবিলা গ্রামের উপজেলা ব্রিজ থেকে গলায় দড়ি ব্রিজ পর্যন্ত জিকে ক্যানালের সরকারি জমির কাঁচা সীমানা কেটে এক শ্রেণির প্রভাবশালী মহল পান বরজ করেছে। এতে এলাকার মাছচাষি ও ধানচাষিরা চরম বিপাকে পড়ার সম্ভবনা তৈরি হয়েছে।
গতকাল শুক্রবার এলাকা ঘুরে দেখা গেছে, সাবেক মেম্বার মো. সাবদারের ছেলে মো. জামাল উদ্দিন ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মৃত মোবারকের ছেলে মো. নিজাম উদ্দিন জোরপূর্বক সরকারি জিকে ক্যানেলের কাঁচা সীমানা ভেঙে জায়গা দখল করে পান বরজ দিয়েছেন। এতে যেকোনো সময় পুরো কাঁচা সীমানটি ভেঙে যেতে পারে। পুরো সীমানাটি ভেঙে গেলে এলাকার ধানচাষি ও মাছচাষিরা চরম বিপাকে পড়বেন।এ ছাড়াও তাঁরা সরকারি আম, জাম, কাঁঠাল ও মেহগুনিগাছ কেটে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রয় করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গাছ কাটা বন্ধ করা দরকার, তা না হলে চাষিদের ব্যাপক ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে।
