আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে থাকবে বধ্যভূমি

আপলোড তারিখঃ 2019-11-02 ইং
আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে থাকবে বধ্যভূমি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বধ্যভূমিতে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বধ্যভূমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আলমডাঙ্গার বধ্যভূমি নির্মাণ করার মূল উদ্দেশ্য হলো আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কী, পাকসেনারা বাঙালিদের ওপর কী ধরনের নির্মম অত্যাচার করেছিল, কীভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে তাঁদের এ বধ্যভূমিতে পুতে রেখেছিল, সে ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। আমার এ প্রয়াস সফল হলে সব শহীদ মুক্তিযোদ্ধা শান্তি পাবেন।’ তিনি আরও বলেন, একটি দলের প্রাণ হলো নেতা-কর্মী। যে দলে কর্মী নেই, সে দলের কোনো কার্যক্রম থাকে না। আজকে আওয়ামী লীগের নেতা-কর্মী আছে বলেই কোনো অপশক্তিই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আসিকুর রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, রেজাউল হক তবা, ওয়াজেদ আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, ২ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল হক, খবির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতা কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, জেলা যুবলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগের সাবেক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগের নেতা সাইফুর রহমান পিন্টু, ডা. আনিসুর রহমান, দেলোয়ার হোসেন বেল্টু, সাবেক ছাত্রলীগের নেতা তামিম, হাসানুজ্জামান, রকি, সুরুজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)