মুজিবনগরে মাঠে মিলল বৃদ্ধার লাশ

আপলোড তারিখঃ 2019-11-01 ইং
মুজিবনগরে মাঠে মিলল বৃদ্ধার লাশ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি মাঠ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামের শারঘর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার নাম সফেদা খাতুন (৭০)। তিনি বাগোয়ান গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। পুলিশ জানায়, সফেদা খাতুন প্রতিদিন তাঁর ১১টি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যেতেন। প্রতিদিনের ন্যায় ওই দিনও তিনি ছাগল চরানোর উদ্দেশ্যে ছাগল নিয়ে মাঠে যান। এ সময় দিনের কোনো এক সময় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধারের সময় ১১টি ছাগলের মধ্যে ৯টি ছাগল দেখতে পায়। দুটি ছাগল পাওয়া যায়নি। এ ছাড়া লাশ উদ্ধারের সময় গলায় ফাঁস দেওয়ার মতো দাগ ছিল। এতে করে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ছাগল চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে ওই বৃদ্ধার লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)