দর্শনায় বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-11-01 ইং
দর্শনায় বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যৌন নির্যাতন, বাল্যবিবাহ, ইভ টিজিং ও যৌতুক প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার অধিদপ্তর জাইকার আর্থিক সহযোগিতায়, দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন ও দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, কাজী রফিক উদ্দীন, মাওলানা মন্জুর আহাম্মদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুর রসিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)