টাইব্রেকারে ৫-৩ গোলে স্ন্ততক দল চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2019-11-01 ইং
টাইব্রেকারে ৫-৩ গোলে স্ন্ততক দল চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় স্ন্ততক দল ও দ্বিতীয় বর্ষের মানবিক দল ২+২ গোলে ড্র খেলা শেষ করে। পরে অতিরিক্ত সময়েও খেলার রেজাল্ট না হলে কমিটির সিদ্ধান্ত মোতাবেক টাইব্রেকারে গড়াই খেলা। পরে টাইব্রেকারে স্ন্ততক দল ৫-৩ গোলে দ্বিতীয় বর্ষের মানবিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা। কলেজের প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য দেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, কাউন্সিলর জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, কলেজের সাবেক সদস্য সমীর দে, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মামুনউজ্জামান, আলম হোসেন, ইকবাল হোসেন, লিটন আলী, শেখ শফিউজ্জামান শফি, মহিতুর রহমান, মোনায়েম, বাছের আলী, খলিলুর রহমান, তাসলিমা খাতুন, জেসমিন আরা, কলি খন্দকার, মালেকা পারভীন, তাপস রশিদ, জামাল উদ্দিন, শরিয়ত উল্লাহ, সেলিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মাহফুজুর রহমান, জামাল উদ্দিন, শিউলি খাতুন প্রমুখ। অধ্যক্ষ গোলাম সরোয়ার মাঠের চতুর্দিকে শিক্ষকদের পরিদর্শনে এবং রোভার স্কাউট, স্বেচ্ছাসেবকদের সতর্কতার জন্য রাখেন। রেফারির দায়িত্ব পালন করেন কুষ্টিয়া থেকে আগত আবুল হোসেন, সহকারী সুমন ও সবুজ এবং খেলার ধারাভাষ্য দেন সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)