দামুড়হুদায় মাদক সেবনের দায়ে দুজনের জেল

আপলোড তারিখঃ 2019-10-31 ইং
দামুড়হুদায় মাদক সেবনের দায়ে দুজনের জেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদক সেবন করার অপরাধে দুজনকে তিন মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার চিৎলা গ্রামের দুখি সর্দারের ছেলে রিয়াজ উদ্দীন (৫০) ও একই গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে মাহাবুল (২৫)। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিম লিংকন। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা নতুনপাড়ার মৃত দুখি সর্দারের ছেলে রিয়াজ উদ্দীন ও ফয়েজ উদ্দীনের ছেলে মাহাবুল গাঁজা সেবন করছেন, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিম লিংকন ঘটনাস্থল ে থেকে দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাসের মাধ্যমে তাঁদের আটক করেন। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে গাঁজা সেবন ও গাঁজা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে ২০১৮-এর ৩৬ (১) স্থানীয় ২১ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পরে তাঁদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। আজ বৃস্পতিবার তাঁদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)