দর্শনায় ফেনসিডিলসহ রাসেল ও রোকন আটক

আপলোড তারিখঃ 2019-10-31 ইং
দর্শনায় ফেনসিডিলসহ রাসেল ও রোকন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর এলাকার ফজল শেখের ছেলে রাসেল (২৫) ও চুয়াডাঙ্গা তালতলা এলাকার মৃত হাবিব হোসেনের ছেলে আশরাফুল আলম রোকন (৪০)। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমানের নের্তৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় গ্রামের মাইনুদ্দিন মণ্টু কমিশনারের বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর থেকে ৪ বোতল ফেনসিডিলসহ রাসেল (২৫) ও আশরাফুল আলম রোকন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক হওয়া আসামিদের বিরুদ্ধে এস আই জাকির বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)