মেহেরপুর পৌরসভায় ওয়ার্ড আ.লীগের সম্মেলন

আপলোড তারিখঃ 2019-10-31 ইং
মেহেরপুর পৌরসভায় ওয়ার্ড আ.লীগের সম্মেলন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর পাসপোর্ট অফিসের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় হামিদুল ইসলাম সভাপতি এবং কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু প্রমুখ। এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসলাম খান পিণ্টু, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহম্মদ রুপক, ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)