ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা কেস কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক প্রমুখ।
