‘হোটেল সাহিদ প্যালেস’-এ পত্রিকা পরিবারের আড্ডা

আপলোড তারিখঃ 2019-10-30 ইং
‘হোটেল সাহিদ প্যালেস’-এ পত্রিকা পরিবারের আড্ডা ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপ ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। গতকাল মঙ্গলবার রাতে হোটেল সাহিদ প্যালেসের লবিতে সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক পত্রিকার প্রধান কার্যালয়ে কর্মরত সবাইকে সঙ্গে নিয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং সাহিদুজ্জামান টরিককে সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন পত্রিকার পরিবারের সদস্যরা। পরে সমীকরণ পরিবারের সদস্যদের নিয়ে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, প্রধান উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন খোলামেলা আড্ডায় মেতে উঠেন। এ সময় উপস্থিত ছিলেন সহসম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিম হাবীব, কবি রিগ্যান এসকান্দার, বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, শহর প্রতিবেদক আনিছ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেল, অনলাইন ইনচার্জ (ডেস্ক) রাহুল রাজ, প্রধান কম্পিউটার অপারেটর বজলুল আলম জীবন, গ্রাফিক্স ডিজাইনার সাইফুল ইসলাম শুভ, সার্কুলেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) তৌহিদুর রহমান তপু প্রমুখ। উল্লেখ্য, হোটেল সাহিদ প্যালেসে রয়েছে বিজনেসক্লাস, প্রমিত, ডিলাক্স, প্রেসিডেন্সিয়াল স্যুটসহ অর্ধশতাধিক কক্ষ। যেখানে এক ছাদের নিচেই পাবেন ঘরোয়া মনোরম পরিবেশে আধুনিক রেস্তোরাঁ, জিমনেসিয়াম, স্পোর্টস জোন, রেস্টুরেন্ট, ব্যাংক, কনফারেন্স হলসহ প্রয়োজনীয় সব সুবিধা। সাদা সিলিংয়ের ওপর হালকা উডেন টেক্সচার এবং এলইডি সাদা প্যানেল বাতি ও এলইডি ওয়ার্ম কালারের স্ট্রাইপের সমন্বয়ে তৈরি পুরো ভবনটির সিলিং আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। পরতে পরতে চমকপ্রদ আলোকসজ্জা এবং কাঠের মানসম্পন্ন কাজের কম্বিনেশন আপনাকে মুগ্ধ করবেই। হোটেলের প্রতিটি ফ্লোরে সর্বাত্মক সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে থ্রি-স্টার মান রক্ষা করেই। যা আপনি খুঁজে পাবেন বিছানা থেকে শুরু করে সংযুক্ত ওয়াশরুমেও। প্রচলিত ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে খাবার পরিবেশনের ব্যবস্থা রাখার পরিকল্পনা করেছে হোটেল কতৃপক্ষ। থাকছে দেশি-বিদেশি অভিজ্ঞতা-সম্পন্ন রাঁধুনি ও ক্যাটারিং সার্ভিস। সেই সঙ্গে সিসিটিভি মনিটরিং, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা। যা খুব সহজেই একজন পর্যটকের মনকে পুলকিত করে তুলবে এবং তাঁর নিরাপদ আবাসন নিশ্চিত করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)