আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আহসান আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2019-10-30 ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আহসান আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুরের বীর মুক্তিযোদ্ধা আহসান আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত নয়টায় গ্রামের জামে মসজিদ চত্বরে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আহসান আলীর দাফনকার্য সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামসহ সুধীজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)