চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপলোড তারিখঃ 2019-10-30 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ঠাকুরপুর দক্ষিণ পাড়ার আব্দুল আজিজের ছেলে মহিদুল ইসলাম (২৫), চুয়াডাঙ্গা পৌর এলাকর ডিজিটাল মোড় দক্ষিণ হাসপাতাল পাড়ার বাবুল হোসেনের ছেলে রকি (৩২) ও সাতগাড়ি নতুন পাড়ার আতিয়ার হোসেনের ছেলে ও এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিমুল হোসেন (১৭)। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলযোগে জিরেট থেকে ফিরছিলেন মহিদুল ইসলাম। পথের মধ্যে দর্শনা মদনা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর জখম হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এদিকে, চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকার পান্তার চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পূর্বে মোটরসাইকেলযোগে জাফরপুর এলাকার দিকে ঘুরতে যাচ্ছিলেন রকি ও তাঁর শ্যালক শিমুল। পথের মধ্যে চুয়াডাঙ্গা শহরমুখী একটি মাইক্রো দেখে মোটরসাইকেল রাস্তার ধারের দিকে নিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে তাঁরা ধাক্কা মারে। গাছের সঙ্গে ধাক্কা লাগায় রকির মাথায় গুরুতর আঘাত লাগে ও শিমুলের শরীরের বিভন্ন অংশে কেটে-ছিলে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো, ওয়াহেদ রানা তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন এবং রকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রকির পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)