দামুড়হুদার পাটাচোরা স্কুলে বাল্যবিবাহ, ইভ টিজিং ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন

আপলোড তারিখঃ 2019-10-30 ইং
দামুড়হুদার পাটাচোরা স্কুলে বাল্যবিবাহ, ইভ টিজিং ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কাজী ও ইমামদের নিয়ে যৌন নির্যাতন, বাল্যবিবাহ, ইভ টিজিং এবং যৌতুক প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন, উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, জাইকার সহায়তায় উপজেলার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন ও একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোশারেফ হোসেন, প্রধান শিক্ষক শাহাজাহান আলী, দামুড়হুদা সদর ইউপি সদস্য কুতুব উদ্দিন, সামসুল কাজীসহ অত্র প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)