মেহেরপুরের বিভিন্ন হাট-বাজারে অভিযান

আপলোড তারিখঃ 2019-10-30 ইং
মেহেরপুরের বিভিন্ন হাট-বাজারে অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন হাট-বাজারে অভিযান শুরু করা হয়েছে। হাট-বাজারের কোথাও ইলিশ মাছ বিক্রি হচ্ছে কিনা, এ অভিযানে সেটি দেখা হচ্ছে। সরকার বর্তমানে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই জেলা মৎস্য অফিস এবং উপজেলা মৎস্য অফিসাররা তাঁদের নিজ নিজ এলাকার হাট-বাজারগুলোতে প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে, যাতে করে বাজারে ইলিশ মাছ না পাওয়া যায় এবং ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা সময়কাল পর্যন্ত কেউ বিক্রি করতে না পারে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)