দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর পরিদর্শনে কাস্টমস কমিশনার

আপলোড তারিখঃ 2019-10-30 ইং
দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর পরিদর্শনে কাস্টমস কমিশনার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন করলেন যশোর কাস্টমস কমিশনার মুহাম্মদ জাকির হোসেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন কালে সিঅ্যান্ডএফের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কাস্টমস কমিশনার ফয়সাল মোহাম্মদ মুরাদ হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সিঅ্যান্ডএফের সভাপতি মজিবার রহমান, সাধারণ সম্পাদক আ. হক, ব্যবসায়ী খোকন, ফয়সাল খবির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)