মুন্সিগঞ্জ বাজারের তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা!

আপলোড তারিখঃ 2019-10-29 ইং
মুন্সিগঞ্জ বাজারের তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের নিউ ঝাকানাকা কসমেটিকস দোকানে রাখা লিজান কোম্পানির পণ্যে বিআইএসটির কোন সিল না থাকায় ২০০৯-এর ৫১ ধারায় ১ হাজার টাকা, শামীম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭/৩৮ ধারায় ৬ হাজার টাকা, ও সততা গার্মেন্টসকে ৩/৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা সদর পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)