শিশু মৃত্যুর মামলায় ট্রলিচালকের কারাlদন্ড !

আপলোড তারিখঃ 2019-10-29 ইং
শিশু মৃত্যুর মামলায় ট্রলিচালকের কারাlদন্ড ! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে বেপরোয়াভাবে অবৈধ ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় শিশু মৃত্যুর মামলায় ট্রলিচালক তৌফিককে পৃথক দুটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহীন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত তৌফিক মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আখের আলীর ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট সকাল ৮টার দিকে ভবানীপুর গ্রামের আসলাম হোসেনের মেয়ে স্নিদ্ধা খাতুন (১০) সাইকেল নিয়ে বল্লভপুর সড়কের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তৌফিক তাঁর ট্রলি নিয়ে বেপরোয়াভাবে এসে স্নিদ্ধাকে ধাক্কা মারে। এতে স্নিদ্ধা মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাঁকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় রাজপথে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর অপরাধে তৌফিকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি তৌফিক দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ২৭৯ ধারায় ১ বছর ৬ মাস এবং ৩০৪ ধারায় ২ বছরের সাজা দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুত শোভা ম-ল এবং আসামি পক্ষে অ্যাড. খন্দকার আ. মতিন কৌশলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)