১০টি গরু ও ৫টি মহিষ উদ্ধার, জিহাদ আটক

আপলোড তারিখঃ 2019-10-29 ইং
১০টি গরু ও ৫টি মহিষ উদ্ধার, জিহাদ আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০টি গরু, ৫টি মহিষসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক অভিযানে চোরাই গরু-মহিষসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রকিব হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেইন পিলার ৮৯ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ভারতীয় দুটি গরুসহ জিহাদ হোসেন (২০) নামের একজনকে আটক করেছেন। আটক জিহাদ হোসেন দামুড়হুদা উপজেলার বাস্তপুরের সামছুল হকের ছেলে। উদ্ধার হওয়া গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার করা গরুসহ আটক আসামিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। এদিকে, গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮-এর নিকট থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ৮টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৭-এর নিকট থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোলাবাড়ী মাঠ থেকে ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)