দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-10-29 ইং
দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার শ্যামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর পাইপঘাট নামক স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আক্তার আলীর ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল রাতে দর্শনা পৌর এলাকার শ্যামপুর পাইপঘাট পাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় তিন বোতল ফেনসিডিলসহ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আক্তার আলীর ছেলে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন তিনি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিকে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা করে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)