ভ্রাম্যমাণ, প্রতিবেদক আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন সমাপ্ত করে উপজেলা আওয়ামী লীগ। একাধিক প্রার্থী নামের তালিকা দেওয়ায় গতকাল উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। এরপর গতকাল রাতেই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শাকিল হোসেনকে সভাপতি ও ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
