আলমডাঙ্গা সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন

আপলোড তারিখঃ 2019-10-29 ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কলেজের মাঠে এ খেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। আলমডাঙ্গা সরকারি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু ও বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা। প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, কাউন্সিলর জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা তপন, সহকারী অধ্যাপক মামুনউজ্জামান, শেখ শফিউজ্জামান, মহিতুর রহমান, মোনায়েম, তাপস রশিদ, জামাল উদ্দিন, শরিয়ত উল্লাহ, সেলিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মাহফুজুর রহমান, জামাল উদ্দিন, শিউলি খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)