দামুড়হুদার মুক্তারপুরে আড়ৎ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-10-28 ইং
দামুড়হুদার মুক্তারপুরে আড়ৎ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার মুক্তারপুরে ভূষিমাল (আড়ৎ) ব্যবসার আড়ালে অবৈধভাবে ভুট্টার বীজ বিক্রির অপরাধে আব্দুল খালেক নামের এক আড়ৎ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। জানা যায়, দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে ভূষিমাল ব্যবসার আড়ালে অবৈধভাবে চাষিদের কাছে ভুট্টার বীজ বিক্রি করে আসছিলেন আব্দুল খালেক নামের এক আড়ৎ ব্যবসায়ী। খবর পেয়ে গতকাল বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ী আব্দুল খালেক কারাদ- থেকে বাঁচতে ঘটনাস্থলেই জরিমানার পাঁচ হাজার টাকা পরিশোধ করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)