দৌলাতদিয়াড়ে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2019-10-28 ইং
দৌলাতদিয়াড়ে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে শ্রমিক ইউনিয়নের নামে টাকা তোলার প্রতিবাদ করায় দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রউফ আহম্মেদ রিমন (২৪) ও লিটন হোসেন (৪২)। এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা ট্রাক, টাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দৌলাতদিয়ার শাখার সভাপতি নাজিমকে সদর থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে নিয়ে আসে। পরে উভয়পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেলে শ্রমিক নেতা নাজিমকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলাতদিয়াড় শাখার সদস্যরা হাতে লাঠি নিয়ে সড়কের মাঝখানে দাড়িয়ে রশিদ দিয়ে ট্রাক, টাক্টর কাভার্ডভ্যান, ট্যাঙ্কলরী থামিয়ে শ্রমিকদের কল্যাণ তহবিলের কথা বলে নিয়মিত টাকা তোলে। আর এই টাকা তোলার কাজে জড়িত দৌলাতদিয়াড়ের সাইফুল, সরোয়ার, ডাবলু, লিটন, রানা, বুলেটসহ বেশ কয়েকজন। চুয়াডাঙ্গা জেলা ট্রাক, টাক্টর কাভার্ডভ্যান, ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দৌলাতদিয়াড় শাখার সভাপতি নাজিম উদ্দীন গতকাল এইভাবে টাকা তুলতে নিষেধ করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে একদল বলে টাকা তুলতে হবে, আবার একদল বলে টাকা তোলা যাবে না। শুরু হয় বাকবিত-া। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দৌলাতদিয়ার দক্ষিণপাাড়র আমিনুল ইসলামের ছেলে রউফ আহম্মেদ রিমন ও সর্দার পাড়ার ছাবদার আলীর ছেলে লিটন আহত হন। পরে বিষয়টি মীমাংসা হয়ে যায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, সড়কের ওপর দাড়িয়ে টাকা তোলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে অভিযোগ পেলেই অভিযুক্তকে আটক করে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি আরও বলেন, গতকাল শ্রমিক সংগঠনের দুটি পক্ষের মারামারির ঘটনায় দুজন আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ। পরে উভয়পক্ষ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে আপস-মীমাংসা করলে আটককৃতকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)