ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার আইজুদ্দিন মোড় থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ মঈনুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঈনুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের ইয়ার আলীর ছেলে। হরিণাকু-ু থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, উপজেলার আইজ উদ্দিন মোড়ের নিজামের হোটেলের সামনে ব্যাগে ফেনসিডিল নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ব্যাগে রাখা ৫৫ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে তিনি মহেশপুর থেকে নিয়ে আসেন ওই মাদক।
