ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-10-28 ইং
ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। গতকাল রোববার পৃথক অভিযানে মাদকসহ এসব মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত লোকনাথপুর পেট্রাল পাম্পের সামনে থেকে ২০টি ভারতীয় লেডিস শাল ও ১৬৯৬টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার ৫১০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রকিব হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে চাকুলিয়া মাঠ থেকে বিভিন্ন প্রকার তিনটি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৯ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্তে বুড়িপোতা লিচু বাগান থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)