মেহেরপুর পৌরসভায় ওয়ার্ড আ.লীগের সম্মেলন

আপলোড তারিখঃ 2019-10-28 ইং
মেহেরপুর পৌরসভায় ওয়ার্ড আ.লীগের সম্মেলন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসান আলী ম-ল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম। গতকাল রোববার সন্ধ্যায় শহরের বেড়পাড়ার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইনসান আলী ম-ল। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল কাসেম, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী। এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন, আব্দুর রব মণ্টা, ঈশা খাঁ, যুগ্ম সম্পাদক আসলাম খান পিণ্টু, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আজিজুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃদুল প্রমুখ। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইনসান আলী ম-ল সভাপতি ও শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)