দামুড়হুদার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-10-28 ইং
দামুড়হুদার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পরিচিতি এবং প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পরিচিতি এবং দামুড়হুদার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের অস্থায়ী ভবনে এ পরিচিতি সভা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, ইটভাটা মালিক আবুল হাসেম, হাজি আব্দুল কাদির, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মমিনুল ইসলাম মনির। স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফকে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতারা। মতবিনিময় সভা শেষে নৈশভোজ করেন অতিথিসহ উপস্থিত প্রেসক্লাবের সব সাংবাদিক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)