দর্শনা হল্ট স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করার দাবি!

আপলোড তারিখঃ 2019-10-27 ইং
দর্শনা হল্ট স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করার দাবি! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের সব প্ল্যাটফর্ম উঁচু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ট্রেনযাত্রীরা। গতকাল সকাল সাড়ে ১০টায় দর্শনা হল্ট স্টেশনে গিয়ে দেখা যায়, খুলনা থেকে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনের যাত্রীদের ট্রেনে ওঠা-নামা করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সময় যাত্রীরা এ দাবি জানান। জানা যায়, রাজশাহীগামী ট্রেন ও রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ী ট্রেনে প্রচ- ভিড় থাকায় বৃদ্ধ, রোগী ও শিশুদের ট্রেনে ওঠা-নামা করতে ভীষণ বেগ পেতে হয়। ট্রেনের পাটাতন বা ফ্লোর থেকে দুটি সিঁড়ি বেয়ে ট্রেনে ওঠা-নামা করতে যেন এক প্রকার লড়াই করতে হয় যাত্রীদের। পার্শ্ববর্তী ভারতসহ প্রায় প্রতিটি দেশে ট্রেনের ফ্লোর ও প্ল্যাটফর্ম সাধারণত সমান্তরালে থাকে। আমাদের দেশে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের ফ্লোর প্রায় দুই ফুট উঁচু। ফলে ট্রেনযাত্রীদের ওঠা-নামা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ বিষয় ভারত থেকে আসা শ্রী সম্ভুনাথ ও দিপালী ঘোষ জানান, বাংলাদেশের ট্রেন থেকে ওঠা-নাম করা খুব কষ্ট। প্ল্যাটফর্ম থেকে ট্রেনের ফ্লোর অনেক উঁচুতে। দর্শনার রিফাত ইসতিয়াক মজনু বলেন, ‘আমার বৃদ্ধ মাকে এ ভিড়ের মধ্যে ট্রেন থেকে টানা-হেঁচড়া করে নামাতে হলো। প্ল্যাটফর্ম উঁচু হলে এ সমস্যা হতো না।’ এ সময় যাত্রীরা দাবি করেন, ‘সরকার যেন ট্রেনের ফ্লোর সমানে প্ল্যাটফর্ম উঁচু করে, তাহলে ট্রেনযাত্রীরা দ্রুত ট্রেনে ওঠা-নামা করতে পারবে এবং ওঠা-নামার সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)