জীবননগর অফিস:
জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ দুজন আটক হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদকসহ তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার পুলিশ জানতে পারে, জীবননগর সীমান্ত ও শহরে মাদকসহ দুই ব্যক্তি পৃথকভাবে অবস্থান করছেন। এমন সংবাদে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ, মিলন ও ইমামুল ফোর্স নিয়ে জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ জীবননগর পৌর শহরের লক্ষীপুর গ্রামের মৃত সলেমান ম-লের ছেলে আলী আরজামকে (৩৫) আটক করেন। একই দিনে পৌর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গোপালনগর গ্রামের বকু ম-লের ছেলে সজিবকে (২৮) এক কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
