মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল শুরু

আপলোড তারিখঃ 2019-10-27 ইং
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল শুরু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের আলোচনার পর মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর মেহেরপুর-চুয়াডাঙ্গা ভায়া মুজিবনগরে বাস চলাচল করছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং মালিক শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা পর বিষযটি নিয়ে সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার সকালে মেহেরপুরের নতুন বাস টার্মিনাল থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মুজিবনগরের উদ্দেশ্যে সরাসরি বাস ছেড়ে যায়। পাশাপাশি চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার সকালে থেকে মেহেরপুরের ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন বিষয়টি তদারকি করেন। এর আগে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং বাস ও মিনিবাস মালিক শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)