মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-10-27 ইং
মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। গতকাল শনিবার দুপুরে তাঁকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বয়রা গ্রামের রেজাউল হকের ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর থানার বাগোয়ান গ্রামে রশিকপুর ব্রিজে অভিযান চালান। এ সময় ১২০ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে আটক করা হয়। আটক শফিকুলের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে ডিবি পুলিশের কার্যালয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)