ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-10-26 ইং
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা শহরের হল বাজার এলাকায় গতকাল শুক্রবার রাতে ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু খায়ের খানকে পিটিয়ে জখম করা হয়েছে। রাতে হল বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় দুর্বৃত্তরা তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। ইবির আইন বিভাগের ছাত্র আবু খায়ের শৈলকুপার মালিপাড়া গ্রামের খান নুরুজ্জামানের ছেলে। ইবি ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ মুঠোফোনে এ হামলার জন্য শৈলকুপার ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান সোনা শিকদারের সমর্থিত ছাত্র ও যুবলীগের কর্মীরা আবু খায়েরকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)