আলমডাঙ্গায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপলোড তারিখঃ 2019-10-26 ইং
আলমডাঙ্গায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মরহুম শেখ শামসুদ্দিন আহম্মেদের পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। আমেরিকা প্রবাসী শেখ আব্দুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আফিল উদ্দিন, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস শহীদ, বণিক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের মল্লিক ও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। শেখ সাইফুল ইসলামের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিরাজগঞ্জ প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবিআই হাসপাতালের চিকিৎসক ডা. কফিল উদ্দিন, ডা. আশরাফুল উলুম, ডা. মোহাম্মদ আলী, ডা. নজরুল ইসলাম খান, চিকিৎসা সহকারী মজিবার রহমান, আলামীন, মির্জা আহম্মদ আলী, তোজাম্মেল হোসেন, আরিফুল বারী, শামসুল বারি, সাব্বির হায়দার, আবু হায়াত বাদশা প্রমুখ। এ চিকিৎসা ক্যাম্প থেকে ৬৫০ জন রোগীর চিকিৎসা গ্রহণ করেন। তাঁদের মধ্যে থেকে অপারেশনের জন্য ৩১৩ জনকে বাছাই করে গতকালই ১২৫ জনকে সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। বাকিদের আগামী রোববার পাঠানো হবে। এ ছাড়া ৪৪২ জন রোগীকে চশমা প্রদান করা হয়েছে। প্রবাসী শেখ আব্দুল কাদের আলমডাঙ্গায় একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করার ঘোষণা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)