ছবির ক্যাপশন:
ভাষা সৈনিক, জাতীয় রাজনীতিক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, জাতীয় শ্রমিক লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর টিচার্স ফেলোর অধ্যক্ষ, জাতীয় শ্রমিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৬৯ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুথানের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান মোহাম্মদ শাহজাহানের ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারদিনের বিভিন্ন কর্মসূিচ হাতে নেওয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি শিশু সদনে বাদ জোহর দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে উন্নমানের খাবার পরিবেশন। ২৫ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পরে জান্নাতুল মাওলা মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল, ২২ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত শাহজাহান চত্বরে শিশু-কিশোরদের সাহিত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৩০ নভেম্বর বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় মোহাম্মদ শাহজাহানের সব গুণগ্রাহী ও শুভাকাক্ষীসহ দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার জন্য `শাহজাহান স্মতি সংসদ` সনিবন্ধন অনুরোধ জানাচ্ছে। (বিজ্ঞপ্তি)
