চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার কৃতী ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু

আপলোড তারিখঃ 2019-10-24 ইং
চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার কৃতী ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার কৃতী ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু। গতকাল বুধবার জোহরের পর মরহুমের চিরচেনা জায়গা চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জানাজা শেষে চুয়াডাঙ্গা বড় মসজিদ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, স্বাধীন বাংলা ফুটবল দলের গোলরক্ষক আব্দুল মোমেন জোয়ার্দ্দার, জাসদ নেতা তৌহিদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা ডিএফএ কর্মকর্তা ও প্রবীণ-নবীন প্রজন্মের ফুটবল খেলোয়াড়েরা। এ ছাড়া উপস্থিত ছিলেন মরহুমের সন্তান, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)