মহেশপুরে ইউপি চেয়ারম্যানের হাজতবাস

আপলোড তারিখঃ 2019-10-24 ইং
মহেশপুরে ইউপি চেয়ারম্যানের হাজতবাস ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হককে এক দিনের কারাদ- দিয়েছেন ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকার বুধবার দুপুরে আদালত অবমাননার দায়ে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হাসানানুজ্জামান এ আদেশ দেন। খবরের সত্যতা নিশ্চিত করে আদালতের নাজির সোহেল রানা জানান, মিস ২৮/২০১৮ নম্বর মামলায় গ্রাম আদালতের নথি তলব করেন আদালত। কিন্তু আদালতের নির্দেশের পরও চেয়ারম্যান শামছুল হক নথি প্রেরণ করেননি। ফলে আদালত অবমাননার দায়ে এ আদেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)