কুকুরের কামড়ে তিন শিশু জখম!

আপলোড তারিখঃ 2019-10-24 ইং
কুকুরের কামড়ে তিন শিশু জখম! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। পৃথক স্থানে কুকুরের কামড়ে তিন শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা ও বেলা ৩টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। কুকুরের কামড়ে জখম শিশুরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি পশ্চিমপাড়ার আবুল কালামের ছেলে রাজিবুল ইসলাম (৭), তিতুদহ ইউনিয়নের বোলদিয়া পুরাতনপাড়ার সসিরের ছেলে তরিকুল ইসলাম (১০) ও একই এলাকার আলম আলী শেখের ছেলে মশিবুল ইসলাম (১৪)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে এলাকার একটি দোকানের সামনে খেলা করছিল শিশু রাজিবুল ইসলাম। এ সময় একটি কুকুর দৌড়ে এসে তার বাঁ পায়ে কামড় দিয়ে পায়ের মাংস তুলে নেয়। এ সময় রাজিবুলের পরিবারের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা রজিবুলকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন এবং রাজিবুলের জখম গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখেন। এদিকে, দুপুরের পর বাড়ির সামনের মাঠে খেলা করার সময় শিশু তরিকুল ইসলামকে কুকুরে কামড় দেয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মশিবুল ইসলাম। একই কুকুর তাকেও কামড় দিয়ে পালিয়ে যায়। একই কুকুরের কামড়ে তরিকুল ইসলাম ও মশিবুল ইসলাম গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম তাদের চিকিৎসা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)