আমঝুপিতে দুটি ওষুধের দোকানে জরিমানা

আপলোড তারিখঃ 2019-10-24 ইং
আমঝুপিতে দুটি ওষুধের দোকানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদরের আমঝুপি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানের মালিককে জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আমঝুপি বাজারে অবস্থিত মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকানের মালিককে যৌন উত্তেজক ট্যাবলেট রাখার অপরাধে তিন হাজার টাকা, চামড়াজাতকরণ লবন পাওয়ায় আল সেফা মেডিসিন সেন্টার নামের আরেকটি ওষুধের দোকানের মালিককে দুই হাজার টাকা এবং জাহিদ স্টোর নামের একটি মুদি দোকানীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)