জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জীবননগর শাখার চার সদস্যর শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার কার্যালয়ে এ শপথপাঠ অনুষ্ঠিত হয়। অত্র শাখার সভাপতি আবুল কাশেম ঝড়–র সভাপতিত্বে অনুষ্ঠানে সহসভাপতি আরিফুজ্জামান, সহসভাপতি হাসানুজ্জামান টোকিও, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও কার্যকারি সদস্য লিটনকে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, প্রধান আলোচক ছিলেন জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রিপন মন্ডল। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অর্থ সম্পাদক শাহাজুল ইসলাম মন্টু, জীবননগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা প্রমুখ।
