পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
পবিত্র আখেরি চাহার শোম্বা আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: হিজরি বর্ষের সফর মাসের আজ শেষ বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা। এ দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বরমুক্ত হয়ে সর্বশেষ গোসল করেন। গোসল শেষে নাতিদ্বয় হযরত ইমাম হাসান (রা.), হযরত ইমাম হোসাইন (রা.) এবং মা ফাতেমা (রা.) কে ডেকে এনে তাদের সাথে সকালের নাস্তা করেন। হযরত বেলাল (রা.) এবং সুফফাবাসীগণ বিদ্যুতবেগে এ সুসংবাদ মদিনার ঘরে ঘরে ছড়িয়ে দেন। এ সুসংবাদে সাহাবায়ে কেরামগণের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। তারা বাঁধভাঙা স্্েরাতের ন্যায় দলে দলে এসে হুজুর (সা.) কে একনজর দেখার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। উম্মতে মুহাম্মদীর আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম। হুজুর (সা.) এর রোগমুক্তিতে সাহাবায়ে কেরাম এতটাই খুশি হয়েছিলেন যে, হযরত আবুবকর সিদ্দিক (রা.) তৎকালীন সময়ে ৫ হাজার দিরহাম গরীবদের মধ্যে বিলি করেছিলেন। হযরত ওমর (রা.) দান করেন ৭ হাজার দিরহাম। হযরত ওসমান (রা.) দান করেছিলেন ১০ হাজার দিরহাম ও হযরত আলী (রা.) দান করেছিলেন ৩ হাজার দিরহাম। ধনী ব্যবসায়ী হযরত আবদুর রহমান (রা.), ইবনে আউফ (রা.) ১০০ উট আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। রাসূল (সা.) এর সামান্য আরামবোধের কারণে সাহাবীগণ কিভাবে জান-মাল উৎসর্গ করতেন এটাই তার সামান্য নমুনা। রাসূল (সা.) এর রোগমুক্তির দিবস আখেরি চাহার শোম্বার দিনকে স্মরণীয় করে রাখতে পারস্যসহ এশিয়ার পাক-ভারত উপমহাদেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ দিনটি পালন করা হয়। আজ আখেরি চাহার শোম্বার দিবস স্মরণে মুসলিম বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন দরবার, মাজার, খানকায় নফল নামাজ, ওয়াজ-নসিহত, জিকির আজকার, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটির দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)