দর্শনা থানা অনুমোদনে টিপু তরফদারের অনুভূতি

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
দর্শনা থানা অনুমোদনে টিপু তরফদারের অনুভূতি ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: দর্শনা থানা অনুমোদনে নিজের অনুভূতি প্রকাশ করে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দর্শনার সন্তান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান তরফদার টিপু বলেছেন, ‘দেশের সর্ববৃহৎ চিনি ও খাদ্য শিল্পকারখানা অবস্থিত দর্শনায়। এ দর্শনা থেকেই বাংলাদেশে রেল যোগাযোগের সূচনা হয়। সেই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন ও আন্তর্জাতিক চেকপোস্ট। বহু আগেই দর্শনা থানা ও উপজেলার কার্যক্রম শুরু হওয়ার প্রয়োজন ছিল। এবার থানা অনুমোদনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ বাস্তবায়নের পথে একধাপ এগুলো দর্শনা। এটা নিঃসন্দেহে দর্শনাবাসীর জন্য সুখবর। দর্শনা থানা ঘোষণা হওয়ায় দর্শনাবাসীর একজন হয়ে আমিও ভীষণ আনন্দিত। আমি আশাবাদী খুব শিগগিরই উপজেলা পরিষদ অনুমোদন করা হবে। সেই সঙ্গে যাঁরা এ উদ্যোগকে এগিয়ে নিয়েছেন, তাঁদের প্রতি আমার অভিনন্দন রইলো

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)