ভোলায় নিহতের ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
ভোলায় নিহতের ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ-মুসল্লিদের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গায় তৌহিদী জনতা। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা রোড হয়ে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব হজরত মাওলানা মুফত্ িজুনাঈদ আল হাবিবীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাওলানা হাছিফজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি তুষার ইমরান ও মুফতি আব্দুর রাজ্জাক। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)