ফেনসিডিলসহ গোবিন্দপুরের উজ্জ্বল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
ফেনসিডিলসহ গোবিন্দপুরের উজ্জ্বল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গোবিন্দপুরে ফেনসিডিলসহ উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে আকন্দবাড়ীয়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উজ্জ্বল গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লার ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে চুয়াডঙ্গা সদর থানায় সোপর্দ করা হলে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে প্রেরণ করে থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস জানতে পারে, চুয়াডাঙ্গা আকন্দবাড়ীয়া মোড়ে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬-এর ডিএডি হাদিয়ার রহমান ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লার ছেলে উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আসামির কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার মাদকসহ তাঁকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে। সদর থানার পুলিশ গতকাল তাঁকে আদালতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)