উন্নয়নকাজের খোঁজ নিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
উন্নয়নকাজের খোঁজ নিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইএমইডি-এর ভিডিও কনফারেন্স বিশেষ প্রতিবেদক: সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিশেষ সভা করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনসহ জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইএমইডি প্রশাসন অণুবিভাগের অতিরিক্ত সচিব আবদুল মাননানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা-৬ বিজিবি উপঅধিনায়ক মেজর নিস্তার আহমেদ, বর্ডার গার্ড (বিজি) হাসপাতালের তত্বাবধায়ক মেজর শাহরিয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ময়নুদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম ফয়জুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জহুরুল হকসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত দপ্তর সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভাপতির বক্তব্যে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রশাসন অণুবিভাগের অতিরিক্ত সচিব আবদুল মাননান বলেন, চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর ওপরে নতুন সেতু নির্মাণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের মান যাতে উন্নত ও টেকসই হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলগেটে এবং চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সীগঞ্জ রেলগেটে ওভার ব্রিজ নির্মাণের জন্য যেটুকু কাজ বাকী রয়েছে, তা দ্রুত শেষ করতে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সেক্টরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, ‘জেলার পল্লী অঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে, জেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করব, পল্লী অবকাঠামোর এ সব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সেগুলোর রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করতে হবে। যাতে এ সব প্রকল্পের কাজগুলো টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে আরও গুরুত্ব দিতে হবে।’ স্বাস্থ্য ও গৃহায়ন সেক্টরের মহাপরিচালক আল মামুন বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর নলকূপ বসানো, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ পানি সরবরাহের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া চলমান গৃহায়ন-আশ্রায়ন প্রকল্প সম্পন্ন করে উপকারভোগীদের বুঝিয়ে দিতে হবে। কৃষি ও পানি সম্পদ সেক্টরের মহাপরিচালক ড. মহিউদ্দীন আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে চুয়াডাঙ্গার নবগঙ্গাসহ কয়েকটি খাল খনন শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে প্রকল্পের কাজ সম্পাদন করে, সে দিকে খেয়াল রেখে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। যেন কোনো অবস্থাতেই নি¤œমানের কাজ না হয়। শিক্ষা ও সামাজিক সেক্টরের পরিচালক আফজল হোসেন বলেন, গণপূর্ত বিভাগ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলায় যেসব সরকারি বিল্ডিং তৈরি করছে, সেগুলোর কাজের মান অবশ্যই ভাল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি ভবনের ছাদের ওপরে পানি জমে শ্যাওলা-গাছ জন্মে ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে ভবনের স্থায়ীত্ব বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে ভবন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো অবস্থাতেই শ্যাওলা অথবা গাছ জন্মে ভবন নষ্ট না হয়। ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ ও জেলার সব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরার জন্য জেলা প্রশাসকসহ সব কর্মকর্তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সব উন্নয়ন প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কিনা বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা পরিদর্শন করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন অতিরিক্ত সচিব আবদুল মাননান। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার তাঁর বক্তব্যে বলেন, ‘জেলার সব উন্নয়ন কর্মকা- নিয়ে প্রতিমাসে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা করাসহ প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সে সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। জেলা প্রশাসক হিসেবে আমি এবং জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা পরিদর্শন করছেন। আমি মনে করি, সব বিভাগের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার সব উন্নয়ন কর্মকা- সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)