‘ফেসবুকে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা’

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
‘ফেসবুকে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা’ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে গুজব ছড়ানোকে কেন্দ্র করে ৪ জন নিহতের ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি কেসি কলেজ মুক্তমঞ্চে এ সভার আয়োজন করে। এ সময় কলেজের অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর থানার ওসি মঈন উদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, ফেসবুকে গুজব ছড়ানোকে কেন্দ্র করে ভোলা জেলার বোরহানউদ্দিনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাই এ ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীসহ সবাইকে সচেতন থাকার পাশাপাশি ফেসবুক আইডি হ্যাক হলে সঙ্গে সঙ্গে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি। সভায় সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, কেউ যদি ফেসবুকের মাধ্যমে গুজব রটানোর চেষ্টা করে, তাহলে থানার পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)