গাংনীতে জাতীয় কন্যা-শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
গাংনীতে জাতীয় কন্যা-শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: ‘কন্যা-শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সম্মেলনকক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা কন্যা-শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয় কারী হেলাল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক সমন্বয় কারী খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ও উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদ। এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)