খেলাধুলা শরীর ও মনকে সুস্থ-সবল রাখে

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
খেলাধুলা শরীর ও মনকে সুস্থ-সবল রাখে ছবির ক্যাপশন:
ভাংবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে এসপি জাহিদ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ভাংবাড়িয়া ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচকমলাপুর একাদশ ও নাগদাহ একাদশ। খেলায় নাগদাহ একাদশকে ২-০ গোলে পরাজিত করে পাঁচকমলাপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া একাডেমি ও ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ-সবল রাখে। খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলা করলে শরীরের রোগমুক্ত হয়। তিনি আরও বলেন, ‘ফুটবল খেলা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা। ক্রিকেট খেলে বিশ্বের দরবারে আমাদের দেশ একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে, তেমনি আমাদের জেলার ছেলেরা ফুটবল খেলে আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশকে তুলে ধরবে এ প্রত্যাশ করছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান বিশ্বাস লিটু, মুন্সী আলমগীর হান্নান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশরাফুল হক ঠান্ডু, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান ও আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শামীম রেজা। এ ছাড়াও উপস্থিত ছিলেন আলেকনগর-পাঁচকমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক বাবুল আক্তার, বারাদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নাণ্টু, আজিজুল হক মালিতা, আব্দুল আজিজ ম-ল, লুৎফর ম-ল, শহীদুজ্জামান পটু, দবির হোসেন, রাখিন, নুর ইসলাম কালু, মাসুদ রানা, রাজিবুল ইসলাম, সোহেল রানা, আবু মুসা, খাদিমপুর ইউপি সদস্য, আবুল হোসেন প্রমুখ। খেলায় রেফারি ছিলেন মাহবুব হোসেন এবং সহকারী হিসেবে ছিলেন জুয়েল রানা ও জহিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালাউদ্দিন রিপন ও কাবের আলী। ধারাভাষ্যে ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শেখ জাফর আলী ও বিদ্যুৎ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)