কমলাপুরে সিলিং ফ্যান খুলে প্রশিক্ষনার্থী জখম

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
কমলাপুরে সিলিং ফ্যান খুলে প্রশিক্ষনার্থী জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কমলাপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সিলিং ফ্যান পড়ে জামিরুল ইসলাম নামের প্রশিক্ষনার্থী মারাত্মকভাবে জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের জালাল খানের ছেলে বৈদ্যনাথপুর-হারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জামিরুল ইসলাম চলতি বছরের ১ জানুয়ারি কমলাপুর পিটিআইয়ে ডিপিএড কোর্সে প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নেন। গতকাল মঙ্গলবার হোস্টেলে সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে নিজের কক্ষের বেডে বিশ্রাম নিচ্ছিলেন জামিরুল। এ সময় চলন্ত সিলিং ফ্যান খুলে জামিরুলের শরীরের ওপর পড়ে। এতে পাখার আঘাতে গলা কেটে মারাত্মকভাবে জখম হন তিনি। পরে তাঁর চিৎকারে সহকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)