মেডিকেলে চান্সপ্রাপ্ত সুজনকে তারা দেবী ফাউন্ডেশনের শিক্ষা-সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2019-10-23 ইং
মেডিকেলে চান্সপ্রাপ্ত সুজনকে তারা দেবী ফাউন্ডেশনের শিক্ষা-সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: সরকারি মেডিকেলে (এমবিবিএস) চান্সপ্রাপ্ত গরীব মেধাবী শিক্ষার্থী সুজনকে ভর্তি বাবদ ১০ হাজার টাকা শিক্ষা-সহায়তা প্রদান করেছে তারা দেবী ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয়ে তাঁকে এ সহায়তা প্রদান করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেধাবী সন্তান সুজন আলী ২০১৯-২০ইং শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পান। পরবর্তীতে টাকার অভাবে তিনি যশোর সরকারি মেডিকেলে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার দৃষ্টিগোচর হলে তিনি মেধাবী শিক্ষার্থী সুজনকে মেডিকেলে ভর্তি বাবদ ১০ হাজার টাকা শিক্ষা-সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। পরে গতকাল তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় থেকে মেধাবী শিক্ষার্থী সুজনকে মেডিকেলে ভর্তি-সহায়তা বাবদ ১০ হাজার টাকা শিক্ষা-সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)