গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন নাটোরের শোলমারী গ্রামের জয়নাল প্রমাণিকের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ উপজেলার কাজিপুর গ্রামের নিমস্মরণপাড়ায় অবস্থান নেন পিরতলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মেদ আলী। এ সময় মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে আলমগীর হোসেন ঘটনাস্থল অতিক্রম করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)